ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত ও লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের নিকট জমা দেয়ার নির্দেশনা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৮ জানুয়ারি) তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে এ নিদের্শনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আদেশ প্রযোজ্য হবে না।

এতে আরও বলা হয়েছে,  “রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।”

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে- “আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।”

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে সরকার 1878 আইন প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে।

জনপ্রিয়

শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন 

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ 

প্রকাশিত ০৮:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬