ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

বোরকা ও হিজাব নিয়ে ব্যঙ্গাত্মক আচরণের প্রতিবাদ ইবি ছাত্র মজলিসের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩০০ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুষ্টিয়া জেলা কল্যাণ আয়োজিত চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যায় কতিপয় শিক্ষার্থী বোরকা ও হিজাব পরিধান করে নাচ-গানের মাধ্যমে ব্যঙ্গাত্মক আচরণ প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক জুনায়েদ আহমাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসলামে পর্দা একটি ফরজ বিধান। পর্দা নারীর অধিকার এবং নারীর মর্যাদার প্রতীক। ৯৪% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আচরণ আমাদেরকে গভীরভাবে ব্যথিত করেছে।

আরো বলা হয়, সম্প্রতি কুষ্টিয়া জেলা কল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কতিপয় ছেলে শিক্ষার্থী বোরকা ও হিজাব পরিধান করে নাচ-গানের মাধ্যমে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক আচরণ প্রদর্শন করেছে। এর মাধ্যমে তারা পর্দানশীন নারী সমাজ ও তাদের ন্যায্য অধিকারকে চরমভাবে অসম্মান করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একই সঙ্গে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জোর দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানানো হয়। একই সাথে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বোরকা ও হিজাব নিয়ে ব্যঙ্গাত্মক আচরণের প্রতিবাদ ইবি ছাত্র মজলিসের

প্রকাশিত ০৪:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬