ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩৬৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. শাহিনুজ্জামানকে উদ্দেশ্যমূলক ও হুমকিমূলক বক্তব্যের লক্ষ্যবস্তু বানানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ প্রদানকৃত “নসরুল্লাহ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনার ব্যর্থ প্রক্টর ও প্রক্টরিয়াল বডিকে আগামীকাল বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে।” বক্তব্যকে ‘হুমকিমূলক, অগণতান্ত্রিক ও অশিক্ষাবান্ধব’ আখ্যা দিয়ে ইইই বিভাগের শিক্ষার্থীরা এক বিবৃতিতে প্রক্টর ও তাদের অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেন।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রক্টর ও বিভাগীয় অধ্যাপক ড. শাহিনুজ্জামানকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত, দায়িত্বজ্ঞানহীন ও হুমকিমূলক বক্তব্য প্রদান করা হচ্ছে, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে দাবি করা হয়, পূর্ববর্তী সময়ে প্রক্টর পদটি অনিয়ম ও আর্থিক সুবিধা অর্জনের অভিযোগে প্রশ্নবিদ্ধ থাকলেও ড. শাহিনুজ্জামানের নেতৃত্বাধীন বর্তমান প্রক্টরিয়াল বডি স্বচ্ছতা, সততা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। গত এক বছরে তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, যার প্রত্যক্ষ সাক্ষী সাধারণ শিক্ষার্থীরা।

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

ইবি প্রক্টরের বিরুদ্ধে ছাত্রদল আহবায়কের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ ইইই শিক্ষার্থীদের

প্রকাশিত ১১:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬