ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে Logo হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবেন না Logo জেএম সেন হলের পূজামণ্ডপে ‘প্রথম প্রধানমন্ত্রী’ তারেক রহমান Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড

জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাবি উপাচার্য কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত আশাব্যঞ্জক।

এসময় তিনি উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও গবেষক বর্তমানে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণায় নিয়োজিত রয়েছেন, যা জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাবির সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি গবেষণাকে মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

এ সময় জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাহোকো ইচিহারা (Sahoko Ichihara), সহযোগী অধ্যাপক ড. মিসে নাথান (MISE Nathan), ড. একেগামি আকিহিকো (IKEGAMI Akihiko) ও ড. কিতামুরা ইউকি (Kitamura Yuki) উপস্থিত ছিলেন।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন ও ড. মো. মোস্তাফিজুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমানসহ সংশ্লিষ্টরা সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

জনপ্রিয়

সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত ০২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬