ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন Logo টেকনাফে সাগরপথে পাচারকালে ১৫ জন উদ্ধার Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি Logo নির্বাচন কমিশনকে দলীয়করণ করার ফল কখনোই ভালো হবে না: সাদিক কায়েম

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১৫১ বার পঠিত

বহুতল ভবনে আগুন ধরা, সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে সবাইকে নিরাপদভাবে বের করা, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসাসহ জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ সব কিছু সরাসরি মহড়ার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ দিলো যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বুধবার সকাল ১১ টায় যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে এই অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া পরিচালনা করেন যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ। তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন লেগে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এজন্য আমাদের এসব গুরুত্বপূর্ণ মূহুর্ত কিভাবে মোকাবেলা করতে হবে এই প্রশিক্ষণ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন।

মহড়ার অংশ হিসেবে বহুতল ভবনে আগুন ধরলে সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে কিভাবে সবাইকে নিরাপদভাবে বের করতে হবে, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসা, ক্ষতিগ্রস্থদের জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নিভাতে হবে সব বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মো. নাজমুস সাকিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মিজানুর রহমান, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী, প্লানিং কর্মকর্তা আবু হেনা জুনাইদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

জনপ্রিয়

রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া

প্রকাশিত ০৮:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫