ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫’ এ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ২৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। নেপাল জুডো এসোসিয়েশন দল ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১১ টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো: ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

বিকেএসপির স্বর্ণ পদক বিজয়ীরা হলেন (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে মো: জাহিদ হাসান, (-৫০ কেজি) ওজন শ্রেণিতে মো: ওয়াদুদ রহমান রনি, (-৫৫ কেজি) ওজন শ্রেণিতে এ্যপ্রু শাই মারমা, (-৪৪ কেজি) ওজন শ্রেণিতে রেমি হাসি, (-৬৩ কেজি) ওজন শ্রেণিতে অনিকা আক্তার ও (+৬৩ কেজি) ওজন শ্রেণিতে ফাবিহা বুশরা।

প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়।

বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করে।

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশিত ০৯:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫