ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আট সাপ, কোথায় তাদের বসবাস? Logo ফাহাদ দাবিতে প্রকাশিত ছবির কিশোর অপ্রতিমের হত্যাকারী ফাহাদ নয়, তার নাম মাহিম Logo মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ Logo ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ Logo ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ Logo ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১ Logo বাকৃবি কারিগরি কর্মচারী সমিতির সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান Logo নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন Logo পত্রিকা: ‘বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ’ Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের

সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫ (জুনিয়র) শুরু

সার্ভিসেস কাবাডি লিগ দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পল্টনের কাবাডি স্টেডিয়ামে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আজ শুরু হয়েছে সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫ (জুনিয়র)। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল হক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনী ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলে সেনাবাহিনী। ৪৫-২৭ পয়েন্টে সহজ জয় পায় বাংলাদেশ আর্মি। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম মল্লিক।

এবারের আসরে ছয়টি সার্ভিসেস দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে – বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। এরপর ফাইনাল ম্যাচ দিয়ে সার্ভিসেস কাবাডি লিগের সমাপ্তি হবে। ৩০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

জনপ্রিয়

বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আট সাপ, কোথায় তাদের বসবাস?

সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫ (জুনিয়র) শুরু

প্রকাশিত ০৯:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫