ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের একজন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রায়হান শেখ (৩০)। তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. বুলবুল শেখ তার ব্যবহৃত মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার রাতে বাসার সিঁড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু ফজরের নামাজের সময় দেখতে পান, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শেখ স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে এবং সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত ০১:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫