ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে Logo নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক Logo দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫ Logo নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, চিরকুটে ঋণ-বদলি-মামলার কথা Logo যে ৪ কারণে ফ্যান ফুল স্পিডে চলেও বাতাস কম হয় Logo এসএমসি’র ২দিনব্যাপী ’গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত Logo ১০ হাজার টাকা ছিল ব্যাংকে, যেভাবে ৮০ কোটির মালিক হলেন আয়ুষ্মান Logo একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

লিটন-শামীম ঝলকে লংকানদের বিপক্ষে টাইগারদের বড় জয়

ডাম্বুলায় অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো বাংলাদেশ। এটি লংকানদের বিপক্ষে রান ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এবং টি-টোয়েন্টি ইতিহাসে টাইগারদের দ্বিতীয় বড় জয়।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো ছিল না; মাত্র ৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় ধৈর্য রেখে ইনিংস গড়েন। হৃদয় করেন ২৫ বলে ৩১ রান, আর লিটন ৫০ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১টি চার ও ৫টি ছক্কা।

লিটনের সাথে পঞ্চম উইকেটে শামীম হোসেন যোগ করেন ৩৯ বলে ৭৭ রান। শামীম ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন, ২৭ বলে ৪৮ রানে থামেন ৫টি চার ও ২টি ছক্কার মারে। লংকান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বিনুরা ফার্নান্দো—৩১ রানে ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলংকা। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের আগুনঝরা বোলিংয়ে ৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা। এরপর রিশাদ হোসেন স্পিনে চালান ধ্বংসযজ্ঞ, ১৮ রানে ৩ উইকেট নিয়ে ভেঙে দেন লংকান ব্যাটিং লাইনআপ। শ্রীলংকা ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায়। শরিফুল ও সাইফুদ্দিন নেন ২টি করে উইকেট।

এই জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ পর টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল টাইগাররা এবং শ্রীলংকার বিপক্ষে মোট সপ্তম জয়টি তুলে নিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও নির্ধারক ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। এই ম্যাচে জয়ের মাধ্যমে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দুই দলই।

জনপ্রিয়

দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

লিটন-শামীম ঝলকে লংকানদের বিপক্ষে টাইগারদের বড় জয়

প্রকাশিত ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫