ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কাটার মাস্টার

মুস্তাফিজুর রহমান আরও একবার প্রমাণ করলেন, তিনি কেন বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪ ওভারে বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন এই কাটার মাস্টার।

সোমবার (২১ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। নির্ধারিত ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

এর মধ্য দিয়েই তিনি ছাড়িয়ে গেলেন পেসার তানজিম হাসান সাকিবকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে কিংসটাউনে ৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তানজিম। সেটিই এতদিন ছিল বাংলাদেশের হয়ে ৪ ওভারে সবচেয়ে কম রান দিয়ে বোলিংয়ের রেকর্ড।

এক বছরের বেশি সময় পর সেই রেকর্ডটি এখন মুস্তাফিজের দখলে। তাঁর বোলিং নৈপুণ্যে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান, যা শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত জয়ে বড় ভূমিকা রাখে।

মুস্তাফিজের এই অসাধারণ বোলিংয়ের ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পেস আক্রমণের ধার আরও একবার আলোচনায় এসেছে। ম্যাচ শেষে তিনি বলেন, “শুরু থেকেই পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট বোলিং করার। কন্ডিশন অনুযায়ী বল গ্রিপ করছিল ভালোভাবে, তাই কাটার কাজে দিয়েছে। দল জিতেছে, সেটাই সবচেয়ে আনন্দের।”

মুস্তাফিজের এই রেকর্ড এখন ক্রিকেটপ্রেমীদের নতুন গর্বের জায়গা, আর বাংলাদেশের বোলিং আক্রমণে এক অনন্য সংযোজন।

জনপ্রিয়

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কাটার মাস্টার

প্রকাশিত ১২:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫