ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩ ককটেল বিস্ফোরণ Logo মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন Logo আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনাকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট Logo নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ হুবহু বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা Logo একই সাথে সুরক্ষা আর সঞ্চয়ের সুবিধা দিবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা Logo পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সঙ্গী ৩৫ জন Logo আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমের মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা: পুলিশ Logo অপ্রতিম হত্যাকান্ডে পুলিশের সংবাদ ব্রিফিং, আটক ৪

ভোলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ৪

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে নিজের জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক কৃষক পরিবার। এ হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন ঘুইংগারহাট বাজারের দক্ষিণ পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ই আগস্টের পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে কৃষক পরিবার নিজ জমিতে চাষাবাদ শুরু করতে গেলে বিরোধীপক্ষ মোঃ শাহজাহান ও তার ছেলে জহিরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়। এই হামলায় নারীসহ অন্তত ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য আহত মোহাম্মদ নাসির (৫৫) বলেন, জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা এই জমি ৫৫ বছর যাবত চাষাবাদ আসছি। ৫ই আগস্টের পর থেকে বিরোধীপক্ষ জোরপূর্বক এই জমি দখল করে ভোগ করছেন। আজকে আমাদের এই জমি চাষ করতে গেলে তারা আমাদের উপর আতর্কিত হামলা চালায়। আমরা প্রশাসনের কাছে এই হামলার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি।

কৃষক পরিবারের আহত সদস্য আব্দুর রশীদ (৫৫) জানান,এই জমির খতিয়ান নং: ৮২৭, ৮৩৪ এবং দাগ নং: ১৮৩২, ১৮৩৩, ১৮৩৪ এই জমি আমার বাবার ক্রয় করা সম্পত্তি। এই জমি নিয়ে আদালতে দুইটি মামলা হয় এবং সেই মামলার রায় আমাদের পক্ষেই হয়। কিন্তু বিরোধী দলের লোকজন অনেক বেশি হওয়ায় আমরা জমি দখল করেও ভোগ করতে পারছি না, কারণ তারা জোরপূর্বক দখল করে ভোগ করতেছে।

তিনি আরও জানান, আমার বাবা এই জমি চাষাবাদ করতেন তার মৃত্যুর পর থেকে আমরা চাষাবাদ করছি। কিন্তু ৫ই আগস্টের পর থেকে বিরোধীপক্ষ অন্যায় ভাবে দখল করে ভোগ করতেছে। আজকে আমরা জমিতে চাষাবাদ করতে গেলে আমাদের উপর গুরুতর হামলা করে ওরা। এতে আমার মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায়।

জনপ্রিয়

গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩ ককটেল বিস্ফোরণ

ভোলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ৪

প্রকাশিত ০৯:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫