ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

বাংলাদেশের সাঁতার ইতিহাসে যোগ হলো নতুন মাইলফলক। দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন দেশের দুই সাহসী সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় চ্যানেল পাড়ি দিতে যাত্রা শুরু করে প্রায় ১২ ঘণ্টার নিরবিচ্ছিন্ন সাঁতারে সফলভাবে শেষ করেন তারা।

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যে কোনো সাঁতারুর জন্যই এক দুঃসাহসিক ও স্বপ্নের অভিযান। এর আগে বাংলাদেশের হয়ে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন ব্রজেন দাস। এরপর আব্দুল মালেক ও মোশাররফ খান ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়েন। দীর্ঘ ৩৭ বছর পর আবারও দুই বাংলাদেশির এই অর্জন নতুন করে উজ্জ্বল করল জাতীয় গৌরব।

তবে এই যাত্রা সহজ ছিল না। নানা প্রতিবন্ধকতা ও আর্থিক সংকট মোকাবিলা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন সাগর ও নাজমুল। যদিও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সহায়তার আবেদন করেও প্রত্যাশিত সাড়া পাননি তারা, শেষ পর্যন্ত পাশে দাঁড়ায় বাংলাদেশ বিমান।

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাদের স্লট বুকিং থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা একাধিকবার পিছিয়ে যায়। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ইংলিশ চ্যানেলের স্রোত ও ঠান্ডা পানিতে ১২ ঘণ্টার লড়াই শেষে সফল হন এই দুই সাঁতারু।

ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে কিছুটা সময় লাগলেও সাগর জানিয়েছেন, নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক সনদ প্রদান করা হয়। তবে ইংলিশ চ্যানেলের ওয়েবসাইটে দ্রুত সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই অসামান্য অর্জনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হলো, যা ভবিষ্যতের সাঁতারুদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

প্রকাশিত ১০:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫