ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি Logo প্রেমের টানে বাংলাদেশে এসে চীনা যুবকের ‘হুলুস্থুল কাণ্ড’ Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক Logo প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার হেড কোচ

তামিম-কুকদের এলিট ক্লাবে যশস্বী জয়সওয়াল

দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ব্যাট হাতে ঝলক দেখালেন ভারতের উদীয়মান ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তিনি নাম লেখালেন এক বিশেষ তালিকায়—যেখানে জায়গা পেয়েছেন কেবলমাত্র চারজন ওপেনার।

এই ইনিংসের মাধ্যমে নিজের ২৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ এবং ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁ-হাতি ব্যাটার। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের পঞ্চম ওপেনার হিসেবে ইংল্যান্ডে অন্তত দুটি সেঞ্চুরি করা ব্যাটারদের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন।

এর আগে এই তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি ওপেনার লেন হাটন ও অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

লেন হাটন তার ৭৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে করেছেন ১৯টি শতক, যার মধ্যে ১৩টি ছিল ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে। তার সব কটি সেঞ্চুরিই এসেছে ওপেনার হিসেবেই।

অন্যদিকে, কুকের নামের পাশে আছে ৩৩টি টেস্ট সেঞ্চুরি। এর মধ্যে ঘরের মাঠে ওপেনার হিসেবে ১২টি শতক করেছেন তিনি।

গ্রায়েম স্মিথ ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে করেছেন ৫টি শতক। আর তামিম ইকবাল করেছেন ২টি সেঞ্চুরি—২০১০ সালের ইংল্যান্ড সফরে, লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে।

সেই তালিকাতেই এবার যুক্ত হলেন যশস্বী জয়সওয়াল। চলতি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পর শেষ টেস্টেও সেঞ্চুরি তুলে নেন তিনি, যা তাকে পৌঁছে দেয় অভিজাত এই ক্লাবে। ভারতের হয়ে ভবিষ্যতে ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে সবচেয়ে সফল ব্যাটার হয়ে ওঠার ইঙ্গিতও দিয়ে রাখলেন এই তরুণ ক্রিকেটার।

জনপ্রিয়

যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

তামিম-কুকদের এলিট ক্লাবে যশস্বী জয়সওয়াল

প্রকাশিত ১১:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫