ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। রানার্স-আপ আট দলের মধ্যে গোল গড়ে তৃতীয় স্থানে থেকে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে খেলবে লাল-সবুজের মেয়েরা।

আজ দুপুরে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারায় বাংলাদেশের মূল পর্বে খেলা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে আট গ্রুপের রানার্স-আপ হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনে থাকলেই মূল পর্বে খেলার সুযোগ ছিল।

সন্ধ্যায় ‘ই’ গ্রুপে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ার পর বাংলাদেশ নিশ্চিত হয়ে যায় মূল পর্বে। পয়েন্ট সমান (৬) হলেও গোল গড়ে লেবাননকে পিছিয়ে দেয় গোলশূন্য বাংলাদেশ দল।

গ্রুপ পর্বে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েদের এই ঐতিহাসিক সাফল্য দেশের নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল।

জনপ্রিয়

ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

প্রকাশিত ১০:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫