ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে তিস্তা জোনে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের তিস্তা জোনে রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো খেলা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা এবং নারী বিভাগে শিরোপা জিতেছে স্বাগতিক রংপুর। ফাইনাল ম্যাচসহ পুরো প্রতিযোগিতায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।

পুরুষ বিভাগের ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লালমনিরহাটকে ৪৯-৩৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত নীলফামারীর খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা এবং কৌশল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয়।

এর আগে সেমিফাইনালে নীলফামারী স্বাগতিক রংপুরের সঙ্গে একটি কঠিন লড়াইয়ে ৪৪-৪১ পয়েন্টে জয়লাভ করে ফাইনালে আসে। অন্যদিকে, লালমনিরহাট দ্বিতীয় সেমিফাইনালে কুড়িগ্রামকে ৫১-২৪ পয়েন্টে সহজেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

নারী বিভাগের ফাইনালে স্বাগতিক রংপুর জেলা ঠাকুরগাঁওকে ৫৩-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা রংপুরের শক্তিশালী দলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

সেমিফাইনালেও রংপুর তাদের দাপট দেখিয়েছিল। গতকাল তারা দিনাজপুরকে ৫৪-১৯ পয়েন্টে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ঠাকুরগাঁও ৩৬-২৬ পয়েন্টে নীলফামারীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

আজ ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল। এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য বাদশা মিয়া উপস্থিত ছিলেন। পদ্মা ও তিস্তা জোনের খেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্ব, ব্রহ্মপুত্র জোনের খেলা টাঙ্গাইল জেলায় অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে তিস্তা জোনে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন

প্রকাশিত ০৯:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫