ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র

রোনালদোর যৌবন ধরে রাখার রহস্য জানালেন সার্জন

ফুটবল মাঠে এখনো তরুণদের মতো দৌড়ে বেড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা রাখলেও তার গতি ও ফিটনেস দেখে অনেক সময় মনে হয় যেন তিনি এখনো ২৫-২৬ বছরের এক তরুণ তারকা। এমনকি ২০-২২ বছর বয়সী ফুটবলারদেরও তার সামনে হার মানতে দেখা যায়।

স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছিল, রোনালদোর বয়স যেন সূক্ষ্ম ওয়াইনের মতো—যত সময় যাচ্ছে, ততই তিনি পরিণত হচ্ছেন। তার কিশোর বয়সের ছবি ও বর্তমান চেহারার তুলনায় সেই কথাই প্রমাণিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শরীরী ছবি শেয়ার করলে বয়সের কোনো ছাপই খুঁজে পাওয়া যায় না।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে শৃঙ্খলা, কঠোর অনুশীলন আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই তার ফিটনেসের মূল রহস্য। তবে নিউ ইয়র্কের প্লাস্টিক সার্জন ড. এলি লেভিন মনে করেন, রোনালদোর তারুণ্যের পেছনে আরও কিছু ‘গোপন অস্ত্র’ কাজ করছে।

ডেইলি মেইলের সঙ্গে সাক্ষাৎকারে লেভিন বলেন, রোনালদো তার বর্তমান চেহারার জন্য বিপুল অর্থ ব্যয় করেছেন। তিনি ধারণা দেন, রোনালদো হয়তো রাইনোপ্লাস্টি (নাকের আকৃতি পরিবর্তন), দাঁতের সৌন্দর্যবর্ধন চিকিৎসা এবং ভেনিয়ার ব্যবহার করেছেন। এছাড়া উপরের মাড়ি কমানোর অস্ত্রোপচারও হতে পারে, যা তার হাসিকে আরও আকর্ষণীয় করেছে।

লেভিনের মতে, কেবল অনুশীলন আর শৃঙ্খল জীবনযাপন নয়, রোনালদো সৌন্দর্য বৃদ্ধির অস্ত্রোপচারকেও কাজে লাগিয়েছেন। আর তাই ৪০ বছর বয়সেও তিনি মাঠে যেন তরুণের মতোই সতেজ ও প্রাণবন্ত।

জনপ্রিয়

চির বসন্তহীন বাংলাদেশের রাজনীতি

রোনালদোর যৌবন ধরে রাখার রহস্য জানালেন সার্জন

প্রকাশিত ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫