ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে Logo নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক Logo দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত

সিলেটে বৃষ্টির কারণে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। তবে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। মাত্র ৩ ওভারে তারা যোগ করেন ৩৯ রান। ইনিংসের তৃতীয় ওভারে একাই ২২ রান তোলেন লিটন। সাইফ ১২ রান করে ফিরলেও লিটন ব্যাট চালিয়ে যান দুর্দান্তভাবে। অষ্টম ওভারে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক, যা তাকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি করা ব্যাটার হিসেবে রেকর্ড গড়তে সাহায্য করে।

লিটন ৪৬ বলে ৭৩ রান করে আউট হওয়ার আগে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। তার সঙ্গে হৃদয় ও শামীম কিছু জুটি গড়লেও ইনিংসের শেষদিকে দায়িত্ব নেন জাকের আলি ও নুরুল হাসান। এই জুটি মাত্র ২৩ বলে ৪২ রান যোগ করেন। খেলা বন্ধ হওয়ার সময় ১৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৪ রান।

জাকের অপরাজিত ছিলেন ২০ রানে এবং নুরুল ২২ রানে। ডাচদের হয়ে কাইল ক্লাইন সর্বোচ্চ ৩ উইকেট নেন।

শেষ পর্যন্ত বৃষ্টির কারণে রাত ৯টা ৪২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন লিটন দাস।

জনপ্রিয়

অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত

প্রকাশিত ০৯:৩২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫