ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

আজ মুখোমুখি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: বাংলাদেশের জন্য সমীকরণ

এশিয়া কাপে সুপার ফোরে উঠতে নিজেদের কাজ সঠিকভাবেই শেষ করেছে বাংলাদেশ। এখন লিটন-মুস্তাফিজরা তাকিয়ে আছে আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।

বাংলাদেশ গ্রুপপর্বে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট পেলেও নেট রানরেট বড় চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় আর লঙ্কানদের কাছে বড় হারের প্রভাব পড়েছে রানরেটে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট -০.২৭০।

অন্যদিকে—

.শ্রীলঙ্কা এখনো অপরাজিত, তাদের নেট রানরেট +১.৫৪৬।

.আফগানিস্তান ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে, নেট রানরেট +২.১৫০।

.হংকং ইতোমধ্যেই বিদায় নিয়েছে।

এখন তিন দলের (বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান) মধ্যেই সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের সমীকরণ

.শ্রীলঙ্কাকেই জিততে হবে।

.যদি শ্রীলঙ্কা হারে, তবে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান (পরে ব্যাট করলে) বা ৫৩ বল বাকি থাকতে (আগে ব্যাট করলে)।
তাহলে বাংলাদেশ ও আফগানিস্তান যাবে সুপার ফোরে।

শ্রীলঙ্কার সমীকরণ

.জিতলেই সরাসরি সুপার ফোরে।

.হারলেও যদি ব্যবধান হয় ৭১ রানের কম (পরে ব্যাট করলে) বা ৫৩ বলের কম বাকি থাকতে (আগে ব্যাট করলে), তবুও শ্রীলঙ্কা ও আফগানিস্তান পরের রাউন্ডে যাবে।

আফগানিস্তানের সমীকরণ

.তাদের জন্য জয়ের কোনো বিকল্প নেই।

.জিতলেই তিন দলের পয়েন্ট সমান হবে (৪)। তবে তখন নেট রানরেটের হিসেবে বাংলাদেশ বিদায় নেবে।

বাংলাদেশের সমর্থকরা আজ শ্রীলঙ্কার জয় চাইবে, আর শ্রীলঙ্কা যদি হারে তবে সেটা যেন অনেক বড় ব্যবধানে হয়!

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

আজ মুখোমুখি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: বাংলাদেশের জন্য সমীকরণ

প্রকাশিত ০১:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫