ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার Logo শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে Logo উত্তাপের ক্লাসিকোয় রেয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য Logo ‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সাইফ হাসান

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। সামনে অপেক্ষা করছে আরও দুই কঠিন লড়াই—ভারত ও পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনে ৪৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। তবে তার মনোযোগ এখন পুরোপুরি ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে।

ফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়ে সাইফ বলেন,“এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলব। শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি। আমাদের পরবর্তী লক্ষ্য ভারত ম্যাচ।”

তবে ধাপে ধাপে এগোনোর কথাও স্মরণ করিয়ে দেন তিনি,“অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। কিন্তু প্রতিটি ম্যাচ আলাদা, তাই ধাপে ধাপে এগোতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং কৌশল নিয়ে সাইফ বলেন,“উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল পাল্টা আক্রমণে যাওয়া। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও টিম মিটিংয়ে আমরা বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দুর্দান্ত ছিল। উনি বুঝতে পারছিলেন পরের বল কী হতে পারে, আমাকেও সেটা বলে দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।”

সঙ্গীর মতোই মুস্তাফিজুর রহমানের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, “ফিজ ভাই সবসময়ই অসাধারণ বোলিং করেন। গত কয়েক মাস ধরেই উনি দারুণ ছন্দে আছেন। আজও তিনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। তিনি বিশ্বমানের বোলার, এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।”

জনপ্রিয়

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সাইফ হাসান

প্রকাশিত ০৩:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫