ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

নির্মাণাধীন ব্রিজের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

মাত্র একদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন মিজবাহ মোড়ল (৩৩)। কিন্তু সেই পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা—নির্মাণাধীন সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এই প্রবাসী।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজবাহ মোড়ল মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং দুর্ঘটনার আগের দিনই দেশে ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর রাতেই মিজবাহ তার এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি নির্মাণাধীন সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাথা ও থুতনির নিচে মারাত্মক আঘাত পান তিনি এবং সেতুর নিচের গর্তে পড়ে যান। তার ওপর পড়ে যায় চালু থাকা মোটরসাইকেলটি।

ঘটনাস্থলে মোটরসাইকেলের ইন্টিগ্রেটেড লাইট জ্বলতে দেখে চলাচলরত স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে ৯৯৯-এ ফোন করেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি নির্মাণাধীন সেতু ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে একটি তাজা প্রাণ এভাবে ঝরে যাওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি চলমান সেতু নির্মাণ প্রকল্পে সতর্কতামূলক চিহ্ন বা আলো না থাকায় এর আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে।

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

নির্মাণাধীন ব্রিজের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

প্রকাশিত ০৭:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫