ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার Logo শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে Logo উত্তাপের ক্লাসিকোয় রেয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য Logo ‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। আজ দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবরবিহীন পাকিস্তান দল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে দ্বিতীয় হয়ে তারা ফাইনালে ওঠে। অপরদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করল তৃতীয় স্থানে থেকে।

আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করা ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। ইনিংসে মোহাম্মদ হারিস করেন ৩১ রান, নাওয়াজ ২৫ ও আফ্রিদি ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি, মাহেদি হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শামীম হোসেন। তবে তার ইনিংসও জয় এনে দিতে পারেনি টাইগারদের। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ নেন ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান – ১৩৫/৮, ২০ ওভার (হারিস ৩১, নাওয়াজ ২৫, তাসকিন ৩/২৮)
বাংলাদেশ – ১২৪/৯, ২০ ওভার (শামীম ৩০, সাইফ ১৮, আফ্রিদি ৩/১৭)

ফলাফল: পাকিস্তান ১১ রানে জয়ী হয়ে ফাইনালে।

জনপ্রিয়

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

প্রকাশিত ০২:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫