মাজহার ইমন একজন বাংলাদেশি সংবাদকর্মী ও সমাজকর্মী। বর্তমানে তিনি অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজ (NPB News)-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে তিনি এখন টিভি, বাংলা টিভি এবং দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
মাজহার ইমন রাজধানীর সরকারি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি নিজের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন-এর অফিস ও প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ছাত্রজীবনে তিনি লিও ক্লাব, রোটারেক্ট ক্লাব এবং বাংলাদেশ স্কাউটস-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সমাজসেবা, মানবকল্যাণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।