ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট Logo শেখ হাসিনায় নীরব ভারত, তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা Logo ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস Logo ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবেন না Logo যাত্রীবাহী বাস থেকে শতাধিক টিয়া উদ্ধার, ওড়ানো হলো মুক্ত আকাশে Logo মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ Logo রামদা শান দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল Logo অনিয়মের অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের পদত্যাগ Logo ১০ অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা Logo আক্কেল দাঁত কেন ওঠে, আর উঠলেই কেন এত ব্যথা?

জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ

  • মাজহার ইমন
  • প্রকাশিত ০৭:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০৫ বার পঠিত

ছবি: অভিযাত্রা রিপোর্ট

বাংলাদেশের রাজনৈতিক হাইওয়েতে সবচেয়ে ব্যস্ত ‘পরিবহনগুলোর’ একটি যেন— ‘জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ’। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবহনের যাত্রী বদলায়, কিন্তু যাত্রা থামে না। সর্বশেষ এই যাত্রাপথের আলোচনায় উঠে এসেছে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর নাম। এর আগে অনেকেই এই পরিবহনে চড়েছেন, ভবিষ্যতেও চড়বেন—এমন ধারণা করাই যায়।

তবে রাজনীতির এই সড়ক একমুখী নয়। কখনো ‘বাংলাদেশ জিন্দাবাদ’ থেকে যাত্রা শুরু হয়ে গন্তব্য হয় ‘জয় বাংলা’! এর অন্যতম আলোচিত উদাহরণ শাহজাহান ওমর। যদিও তিনি নিজেই বলেছেন, তিনি নাকি শুরু থেকেই ‘জয় বাংলার’ মানুষ ছিলেন।

রাজনৈতিক অবস্থান বদলের ইতিহাস নতুন নয়। পৃথিবীর প্রায় সব গণতান্ত্রিক দেশেই দলবদল, মতবদল কিংবা আনুগত্য বদলের নজির রয়েছে। আর পাক-ভারতীয় উপমহাদেশে তো এটি যেন রাজনীতির এক অলিখিত সংস্কৃতি। ক্ষমতার কেন্দ্র বদলালেই অনেকের রাজনৈতিক কম্পাসও নতুন দিক নির্দেশ করতে শুরু করে।

বাংলাদেশে কিংবা প্রতিবেশী ভারতে—দৃশ্যপট প্রায় একই। ক্ষমতা যার হাতে, তার চারপাশে ভিড়ও যেন সেদিকেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে গতকাল পর্যন্ত যারা ‘বিশ্বস্ত সৈনিক’ ছিলেন, তাদের অনেকেই আজ নতুন পতাকার নিচে দাঁড়িয়ে যান। পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ইতিহাস—সবখানেই এমন দৃশ্য কমবেশি দেখা গেছে।

সবচেয়ে মজার বিষয় হলো, দল বদলানোর পর অনেকেই এমনভাবে নতুন আদর্শের ব্যাখ্যা দেন, যেন এতদিন ভুল ঠিকানায় ছিলেন। কেউ বলেন, “পরিস্থিতি বদলেছে”; কেউ বলেন, “দেশের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি”; আবার কেউ দাবি করেন, “আমি তো শুরু থেকেই এই আদর্শের মানুষ।” তখন দর্শকের মনে প্রশ্ন জাগে—আসলে বদলেছে কী? আদর্শ, নাকি ঠিকানা?

রাজনীতিতে আদর্শের মৃত্যু হয়তো একদিনে হয় না। তবে আদর্শ যখন ক্ষমতার সিঁড়ি হয়ে যায়, তখন স্লোগান বদলাতে সময় লাগে না। শুধু পতাকার রং পাল্টায়, মুখের ভাষা পাল্টায়, স্লোগান পাল্টায়; কিন্তু ক্ষমতার করিডোরে হাঁটার অভ্যাসটা একই থাকে।

তাই হয়তো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য গণপরিবহনের নাম—’জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ’। শুধু একটি বিষয় নিশ্চিত নয়—পরবর্তী স্টপেজে কারা নামবেন, আর কারা নতুন যাত্রী হিসেবে উঠবেন।

জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ

প্রকাশিত ০৭:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬