ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জেসিয়ার শাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শব্দগুচ্ছ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১০২ বার পঠিত

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকেছিলেন তিনি।

প্রতিযোগিতার অংশ হিসেবে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনও উত্তাপ ছড়িয়েছেন খোলামেলা পোশাকে, কখনও আবার প্রতিবাদের বার্তা দিয়েছেন কাপড়ের নকশায়। দেশে গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত প্রতিবাদী শব্দগুলো ব্যবহার করে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চ মাতিয়েছেন মডেল জেসিয়া। আন্দোলন চলাকালে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা শব্দগুলো নিজের পোশাকের নকশায় তুলে ধরেছেন তিনি। সোনালী স্লিট ককটেইল শাড়িতে সোনার বাংলাকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে জেসিয়ার পোশাক। টেল গাউনে কালো বর্ণে লেখা ছিল কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেভ বাংলাদেশি স্টুডেন্টস, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টরি, বাংলাদেশি স্টুডেস্ট মুভমেন্ট, বিচার চাই ইত্যাদি।

ইনস্টাগ্রামে ওই পোশাকের ছবি শেয়ার করেছেন জেসিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলব না।

এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় তার যাত্রা। তবে এর মাধ্যমে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন জেসিয়া।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর বিনোদন অঙ্গনে আসেন তিনি। বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন জেসিয়া।

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জেসিয়ার শাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শব্দগুচ্ছ

প্রকাশিত ১২:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪