ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক Logo যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু Logo বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর Logo ১৩ দেশ নিয়ে পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আগামীকাল Logo আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাবিপ্রবিতে আসছেন চার বিদেশি গবেষক Logo হাবিপ্রবিতে হল সুপারের সিদ্ধান্তে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি Logo ডুরার সাংগঠনিক সম্পাদক হলেন আতিক হাসান শুভ Logo নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ Logo বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ক্যাটরিনা-ভিকির ঘরে ছেলে নাকি মেয়ে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৩২ বার পঠিত

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২৩ সেপ্টেম্বর মা হওয়ার গুঞ্জনে সিলমোহর মারেন বলি তারকা। নিজের অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

যদিও তাঁদের সন্তান কবে আসবে সেই তারিখ জানাননি ভিকি-ক্যাটরিনা। একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। তবে এ প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা ভিক্যাটের।

এরমধ্যেই এক জ্যোতিষী জানিয়েছেন তারকা জুটির প্রথম সন্তান কি হবে। জ্যোতিষী অনিরুদ্ধ কুমার মিশ্র ভবিষ্যদ্বাণী করেছেন ভিকি এবং ক্যাটরিনা ঘর আলো করে আসবে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই জ্যোতিষী লিখেছেন, ‘ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান একটি কন্যা হবে।’

viki

জ্যোতিষী তাঁর টুইটার হ্যান্ডেলে একটি টুইট পিন করেছেন যেখানে তিনি তার ভবিষ্যদ্বাণীর স্ক্রিনশট শেয়ার করেছেন। জ্যোতিষীর পোস্টের দেখা যায় একটি ছবিতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে এবং সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলে জেহের ভবিষ্যদ্বাণী রয়েছে।

ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।

জনপ্রিয়

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ক্যাটরিনা-ভিকির ঘরে ছেলে নাকি মেয়ে

প্রকাশিত ০৩:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫