ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত Logo নীল নদের কুমিরই কি আটকে দেবে ট্রাম্পের সব নির্মাণ প্রকল্প? Logo শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo স্বল্প পুঁজিতে লড়াই করেও হার বাংলাদেশের Logo সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর

নতুন সিনেমার লুকে শাকিব খানের বড় চমক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৪:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৬০ বার পঠিত

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। গত কয়েক বছরে অ্যাকশন সিনেমায় অভিনয় নিজেকে নতুন রূপে চিনিয়েছেন। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ -এ শাকিবকে দেখা যাবে একেবারে ভিন্ন এক লুকে। তারাই আভাস দিলেন অভিনেতা নিজেই।

শুক্রবার (১০ অক্টোবর) নিজের ফেসবুকে ‘সোলজার’-এর একটি লুক প্রকাশ করেছেন তিনি। পোস্টার নিয়ে মুহূর্তেই সরগরম সামাজিকমাধ্যম! পোস্টারে দেখা যায়, আয়নায় তাকিয়ে থাকা এক যোদ্ধার চোখে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন। তার পরনে কালো পোশাক, মুখে গোঁফ এবং চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তাঁকে এমন লুক এর আগে শাকিবিয়ানরা খুব একটা দেখেননি।

পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আপনার সৈনিক, আপনার সেবায় প্রস্তুত!’ ‘সোলজার’ সিনেমায় দেশপ্রেম, অ্যাকশন, রোমাঞ্চ এবং সমসাময়িক সামাজিক বাস্তবতা নির্ভর গল্প বলবেন ছবির পরিচালক সাকিব ফাহাদ।

অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন শাকিব ভক্তরা। বাদ যাননি শোবিজ তারকারা। মন্তব্যের ঘরে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ সৌন্দর্য‍্য ভাই!’ সাবিলা নূর লিখেছেন, বাহ! ‘সোলজার’-এর পুরো দল এবং আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

সম্প্রতি প্রকাশিত ৩৪ সেকেন্ডের ফার্স্ট ট্রেলারে শাকিবকে নতুন লুকে দেখা গেছে এবং তাঁর কণ্ঠ থেকে ভেসে এসেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’। প্রথম ঝলকেই দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টানটান উত্তেজনার আভাস পাওয়া গেছে।

শাকিবের হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন নাটক ও ওয়েব সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছবিতে শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন প্রমুখ।

জনপ্রিয়

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

নতুন সিনেমার লুকে শাকিব খানের বড় চমক

প্রকাশিত ০৪:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫