ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

সাধারণ ছুটি ঘোষণা হতে পারে ৫ আগস্ট

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সরকার পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

তবে ওই তারিখে কি নামে দিবসটি উদ্‌যাপান করা হবে, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নতুন জাতীয় দিবস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে নতুন দিবস যুক্ত হতে পারে। যেহেতু এটি একটি নতুন অভ্যুত্থান।’

এ সময় আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের বিষয়ে নাহিদ বলেন, ‘জাতীয় দিবস বলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের নিজেদের বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছে। তাই সেগুলো থাকছে না।’

জনপ্রিয়

হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সাধারণ ছুটি ঘোষণা হতে পারে ৫ আগস্ট

প্রকাশিত ০৯:০০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪