ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

  • Admin Section
  • প্রকাশিত ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৮৫ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তাকে ছাড়াই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেয় বাংলাদেশ।

এ বিষয়ে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সায়মা ওয়াজেদ আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে। তাই তার মাধ্যমে যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে না হয় সেজন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায়। এথিক্যাল জায়গা থেকে সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

প্রকাশিত ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪