ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল Logo বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার Logo বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি Logo সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন Logo স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? Logo চট্টগ্রামে তেলের গুদামে আগুন Logo শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা

শ্যামাপূজা ও দীপাবলি আজ

শ্যামাপূজা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একইসঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।

রাতে রাজধানীসহ সারাদেশের মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা কর্মসূচিও রয়েছে। একইসঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হবে।

রাজধানীতে কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ দীপাবলি উৎসব এবং রাত ৮টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল

শ্যামাপূজা ও দীপাবলি আজ

প্রকাশিত ০৮:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪