ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ১৫ Logo সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের Logo দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য  Logo গোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ডেনিম্যাক লিমিটেডের সঙ্গে চুক্তি Logo নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে সাইবার আতঙ্ক: ফেসবুকে ছড়ানো হচ্ছে কুরুচিপূর্ণ ফটোকার্ড ও ভিডিও! Logo প্লাস্টিক জমা, উপহার গাছের চারা: পাবিপ্রবিতে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ Logo জুলাই শহীদদের স্মরণে নীরব নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটে ৬৬ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ফেল ৪৯ হাজার ৬৭৬ জন

হজ নিবন্ধনের সময় বাড়ল

বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা হতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সরকারি আদেশে বলা হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর হজযাত্রী প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হয়।

গতকাল সোমবার বাংলাদেশিদের জন্য হজ নিবন্ধনের সময় সৌদি সরকার বাড়াবে বলে প্রত্যাশার কথা জানান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন। আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে। আশা করি, হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

জনপ্রিয়

রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার

হজ নিবন্ধনের সময় বাড়ল

প্রকাশিত ০৮:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫