ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo কর্মস্থলে অনুপস্থিত উপসচিব চাকরি থেকে বরখাস্ত Logo স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার Logo ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী Logo রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর Logo রোহিঙ্গা ক্যাম্পের দুই পাহাড়ে হবে সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই Logo চক্ষু স্বাস্থ্য উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সংযোগ চালু, যা বললেন মাস্ক

স্বপ্ন দিচ্ছে সাশ্রয়ের দারুণ সুযোগ

প্রতিদিনের বাজারে ছোট ছোট সাশ্রয় মাস শেষে বড় স্বস্তি এনে দিতে পারে। চাল, ডাল, দুধ, আটা কিংবা রান্নার তেলের মতো নিয়মিত প্রয়োজনীয় পণ্যে কয়েক টাকা কম খরচও পরিবারের মাসিক বাজেটে ইতিবাচক প্রভাব ফেলে। আর বিশেষ ছাড় হলে তো কথাই নেই। স্বপ্ন চলতি সপ্তাহে সে-কাজটাই করছে। ক্রেতাদের প্রতিদিনের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন ।

দৈনন্দিন বাজারের তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে গুঁড়া দুধের দাম কমানোর উদ্যোগ। ৫০০ গ্রাম ফ্রেশ এবং পুষ্টি পাউডার মিল্ক ৬০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ৪২০ টাকায়। একইভাবে ১ কেজি ফ্রেশ এবং পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডার ১২৫ টাকা কমে ৮২৫ টাকা।

পরিবারের নিয়মিত বাজারে গুরুত্বপূর্ণ আরেকটি পণ্য আটা। ২ কেজি পুষ্টি আটা ১৩০ টাকা থেকে ৩১ টাকা কমে এখন মাত্র ৯৯ টাকা এবং ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা কমে ১০৫ টাকা দামে পাওয়া যাচ্ছে।
চাহিদার শীর্ষে থাকা চালের বাজারেও রয়েছে সাশ্রয়ের সুযোগ। খোলা মিনিকেট প্রিমিয়াম (জিরাশাইল) চাল ৭ টাকা ছাড় দিয়ে ৭২ টাকার পরিবর্তে ৬৫ টাকা এবং ১ কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা কমে ২১০ টাকা দামে বিক্রি হচ্ছে।

রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ রাইস ব্র্যান অয়েলেও রয়েছে বিশেষ মূল্যছাড়। ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা কমে ১,০৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা কমে ১,০৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া খোলা মসুর ডাল কেজিতে ১০ টাকা কমে ৯০ টাকা দামে কেনার সুযোগ রয়েছে।

বর্তমান বাজার বাস্তবতায় পরিবারের মাসিক ব্যয়ের বড় একটি অংশ চলে যায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায়। ফলে প্রতিটি পণ্যে কিছুটা সাশ্রয়ও মাস শেষে মোট ব্যয়ের ওপর প্রভাব বিস্তার করে।
আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ভোক্তাদের জন্য প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় বাজার পরিস্থিতি ও ভোক্তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিশেষ মূল্যছাড় ও অফার নিয়ে এসেছে স্বপ্ন ।
উল্লেখ্য, কৃষিখামার থেকে স্টোর পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কারণেই স্বপ্ন চড়া বাজারে ক্রেতাদের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য সরবরাহে সমর্থ হচ্ছে।

জনপ্রিয়

সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্বপ্ন দিচ্ছে সাশ্রয়ের দারুণ সুযোগ

প্রকাশিত ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬