ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১ Logo বাকৃবি কারিগরি কর্মচারী সমিতির সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান Logo নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন Logo পত্রিকা: ‘বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ’ Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের Logo ‘সাথী’ আমার জীবনটাই বদলে দিয়েছে: প্রিয়াঙ্কা Logo গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র Logo শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ Logo ২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে Logo তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

তিনি বলেন, ‘সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব।’

পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা এসেছিলেন আমার বাসায়। আমি তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছি।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৬ ফেব্রুয়ারি এই দায়িত্ব নেওয়ার আগে তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন একাডেমিতে।

সেলিনা হোসেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। লেখালেখির পাশাপাশি তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে তিনি সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান।

জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

প্রকাশিত ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪