ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ Logo ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে Logo বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি Logo বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? Logo স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে Logo ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন Logo বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার Logo ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত Logo কড়া নিরাপত্তার চাদরে কলকাতায় ব্রাজিল ফুটবল দল

কড়া নিরাপত্তার চাদরে কলকাতায় ব্রাজিল ফুটবল দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর এবার ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক বিরতির ম্যাচ খেলতে ইতোমধ্যে ভারতে পৌঁছেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় পৌঁছায় ব্রাজিল ফুটবল দল। দলটির আগমন ঘিরে কলকাতায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রিয় তারকাদের একনজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় করেন অসংখ্য সমর্থক।

অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে এবারের আন্তর্জাতিক বিরতি শুরু করে ব্রাজিল। দুই ম্যাচের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে সকারুদের ৪-২ গোলে হারায় সেলেসাওরা। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার ভারতের বিপক্ষেও জয় তুলে নিতে চায় ব্রাজিল।

তবে শনিবারের ম্যাচটি ভারতের জন্য বিশেষ ঐতিহাসিক। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ কিংবা প্রীতি ম্যাচ কোনোটিতেই এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি ভারত।

ফলে কলকাতায় অনুষ্ঠেয় ম্যাচটি ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উন্মাদনা। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ভারতও।

কলকাতার মাঠে শনিবারের এই ঐতিহাসিক লড়াইয়ে একদিকে থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় ভারত।

জনপ্রিয়

উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ

কড়া নিরাপত্তার চাদরে কলকাতায় ব্রাজিল ফুটবল দল

প্রকাশিত ০৬:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬