ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

যবিপ্রবি ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম ‘জাস্ট অ্যালামনাই’

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৪৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যবিপ্রবি স্পোর্টস ক্লাবের আয়োজিত ‘ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’-এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-কে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’।

শনিবার (২১ ডিসেম্বর) যবিপ্রবি শেখ রাসেল জিমনেসিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’ এবং যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ‘জাস্ট অ্যালামনাই’। নির্ধারিত ওভারে ১৬১ রান সংগ্রহ করে তারা। জবাবে, নির্ধারিত ওভারে ১৩১ রানে থামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর ইনিংস। ফলে ৩০ রানের ব্যবধানে জয় পায় ‘জাস্ট অ্যালামনাই’।

উক্ত টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ‘জাস্ট অ্যালামনাই’ দলের শিশির আহমেদ। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানভীর রহমান।

ফাইনাল খেলা শেষে বিজয়ী টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর হাতে ৭ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর হাতে ৪ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসাইন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

যবিপ্রবি ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম ‘জাস্ট অ্যালামনাই’

প্রকাশিত ০৬:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪