ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

পিএসএলে দল পেলো নাহিদ রানা

পিএসএলে দল পেলো নাহিদ রানা

পাকিস্তানের লাহোর ফোর্টে চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এবারের প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার।

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজ ও সাকিবকে প্রথম ডাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই তার অবিক্রিত থেকেছেন। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি।

সাকিব-মুস্তাফিজদের দল পাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের। মুস্তাফিজ ও সাকিবের পর তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদরাও দল পেলেন না। তাসকিন-রিশাদরা ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিএসএলে দল পেলো নাহিদ রানা

প্রকাশিত ১১:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫