ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

এমএলএস প্লে অফে মেসির ইতিহাস

এমএলএস প্লে অফে মেসির ইতিহাস

এমএলএস কাপ জয়ের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার দলটি। চার গোলের প্রতিটিতেই ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার—একটি গোল নিজে করেছেন, বাকিগুলো বানিয়ে দিয়েছেন সতীর্থদের।

টিকিউএল স্টেডিয়ামে মেসি ছিলেন এমনই আলো ছড়ানো—৩টি শট, ২টি সফল ড্রিবল, শতভাগ ট্যাকেল সাকসেস, ফাইনাল থার্ডে ৭টি পাস, নিখুঁত ক্রস ও লং বল, এবং পুরো ম্যাচে ৪১টি সঠিক পাস। তার সৃষ্টিশীলতার সুফল পেয়েছেন তাদেও আলেন্দে, যিনি করেছেন জোড়া গোল।

১৯ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মাতেও সিলভেত্তির ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন মেসি। এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় সিনসিন্নাতি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৫৭ মিনিটে মেসির পাস থেকে গোল করেন সিলভেত্তি। মাত্র পাঁচ মিনিট পর আবারও মেসির পরিকল্পনায় তৃতীয় গোল পায় দলটি। নিজের অর্ধ থেকে দৌড়ে উঠে বল তুলে দেন আলেন্দেকে; সহজ কাজটুকু সেরে করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ৭৫ মিনিটে আলেন্দের দ্বিতীয় গোল নিশ্চিত করে বড় জয়ের।

ইন্টার মায়ামির হয়ে মাত্র সাত প্লে-অফ ম্যাচে মেসির গোল ৭টি ও অ্যাসিস্ট ৬টি—মোট ১৩টি গোলে সরাসরি অবদান। যা এমএলএস ইতিহাসে প্লে-অফে কোনো একক খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অবদান।

এই জয়ে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠল ইন্টার মায়ামি। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে নিউইয়র্ক সিটি এফসির। ওই ম্যাচের বিজয়ী দলই ৬ ডিসেম্বর খেলবে মর্যাদাপূর্ণ এমএলএস কাপের ফাইনাল।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

এমএলএস প্লে অফে মেসির ইতিহাস

প্রকাশিত ১২:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫