ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৭৩ বার পঠিত

সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাৎ হোসাইনের।

স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি।

ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, ‘সে আর নাই।

ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। ’ তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। তখন তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। ’

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই।

তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’র স্বত্বাধিকারী তনি। দেশে তার ১২টি শোরুম রয়েছে। সামাজিকমাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

প্রকাশিত ১২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫