ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলেন মাহমুদুল হাসান

ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন উত্তর জনপদের কৃতি সন্তান মাহমুদুল হাসান। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী।

মাহমুদুল হাসান ঢাকা কলেজ ছাত্রদলের জনপ্রিয় ও পরিচিত মুখ।শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সকলের মাঝেই তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন তিনি।

রাজনৈতিক জীবনে এ পর্যন্ত একাধিক দায়িত্ব পেয়েছেন মাহমুদুল। শাহীন-জুলহাস কমিটিতেসহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে মাসুদ-সজীব কমিটিতে দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে।

ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করছে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলেন মাহমুদুল হাসান

প্রকাশিত ১০:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫