ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার গণআন্দোলনের মুখ৷ গত ৫ আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

গোলাম মোস্তফা আরও বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

প্রকাশিত ০২:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪