ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত Logo কম্বোডিয়ার বন্দি দশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী

ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু

তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আজ থেকে শুরু হলো ঢাকা বিভাগীয় পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)।

মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোস্তফা জামান, পরিচালক (যুগ্ম সচিব), ক্রীড়া পরিদপ্তর। উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার অধ্যক্ষ মুমিনুল হাসান, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আল মামুন, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সরকারি পরিচালক (প্রশাসন) তারিকুজ্জামান নান্নু ও ঢাকা জেলার ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকা বিভাগের সেরা দলগুলো অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে। বালক বিভাগে ১৪ টি ও বালিকা বিভাগে ১৪ টি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে সেরা দলগুলো খেলবে জাতীয় পর্যায়ে। বালক বিভাগে উদ্বোধনী ম্যাচে শরীয়তপুর জেলাকে ৩-০ গোলে হারিয়েছে রাজবাড়ী জেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই ফেব্রুয়ারি।

এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বিদেশে পাঠানো হবে বলেও জানান পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।

জনপ্রিয়

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

ঢাকা বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত ০১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫