ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

কুয়েটের দোষীদের শাস্তির দাবিতে ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার পঠিত

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় দোষীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে সমাবেশ করে।

এ সময় তারা, ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘টেম্পু স্টান্ডের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই আহত কেন,প্রশাসন জবাব চাই’ ‘সন্ত্রাসীদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাঁদবাজদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ‘টেম্পু স্টান্ড না কলম, কলম কলম’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’ ‘জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ ‘শান্তি -প্রগতি, ঐক্য- শিক্ষা’ ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম, সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মিমসহ সংগঠনের ত্রিশোর্ধ নেতাকর্মী।

সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, কুয়েটে সন্ত্রাসীদের হামলায় আমার ভাইয়েরা আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। ক্যাম্পাসে মহিলা কতসহ সন্ত্রাসীদের সশস্ত্র হামলা প্রমাণ করে ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও আমরা স্বাধীনতা পায়নি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই সন্ত্রাসী হামলা যারা পরিচালনা করেছে এবং যারা মদদ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে।

সভাপতির মাহমুদুল হাসান বলেন, বিভিন্ন নিউজে আমরা দেখেছি আমাদের ভাইদের উপরে যে হামলা হয়েছে তার ছাত্রদলের, যুবদলের মাধ্যমে সংঘটিত হয়েছে ‌। আমরা পূর্বেও বিভিন্ন সময়ে ছাত্রশিবির, ছাত্রদলের হাতে ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এছাড়াও ছাত্রলীগ বিগত ১৬ বছরে ছাত্ররা যেটির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে যেভাবে কলুষিত করেছে এর দায়ভার কোন ভাবে এড়াতে পারে না। এদের দাড়ায় অপরাজনীতি ও অস্ত্রের রাজনীতি ক্যাম্পাসে শুরু হয়েছে। আমরা চাই না এই অস্ত্রের রাজনীতির কারণে কুয়েটের মত আর কোন ক্যাম্পাস বন্ধ হোক। অবশেষে কুয়েটে হামলার দোষীদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

কুয়েটের দোষীদের শাস্তির দাবিতে ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

প্রকাশিত ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫