ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত Logo সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার (১৯ অক্টোবর) রাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র সামোয়াতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন তৌহিদ হোসেন।

সামোয়াতে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে অংশ নেবেন না।

জানা গেছে, আগামী ২১ থেকে ২৬ অক্টোবর সামোয়ার অপিয়াতে সিএইচওজিএম ২০২৪ অনুষ্ঠিত হবে। প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল ছোট দ্বীপ রাষ্ট্রটিতে প্রথমবারের মতো কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিএইচওজিএম আফ্রিকা, ক্যারিবিয়ান ও আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি দেশ থেকে নেতা এবং প্রতিনিধিদের একত্রিত করে।

শীর্ষ সম্মেলনের লক্ষ্য বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা, নতুন সুযোগ অন্বেষণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।

জনপ্রিয়

বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত ০৮:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪