ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২১ বার পঠিত

ফেসবুক পোস্টের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে সহ-সমন্বয়ক। এ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচার চেয়ে ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী৷

ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস। অন্যদিকে অভিযুক্ত সায়েম আহমেদ আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ সমন্বয়ক।

অভিযোগপত্রে ভুক্তোভোগী জানান, গত ২২ ফেব্রুয়ারী তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আল-ফিকহ এম লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সায়েম আহমেদ তাকে হুমকি দেন। তার জীবন পূর্ণ ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সহ সমন্বয়ক সায়েম আহমেদ বলেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন তার স্ট্যাটাসে চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে ও এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।’

হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় ঐ শিক্ষার্থী বলতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমি দুপুরের পর অফিসে যেতে পারিনি। অফিস থেকে আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষার্থীকে সহ-সমন্বয়কের হুমকি

প্রকাশিত ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫