ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফা নাঈমের বাজিমাত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১১৮ বার পঠিত

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফা নাঈমের বাজিমাত

টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন রাফা নাঈম। তিনি ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।যেখানে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

এছাড়াও সহ-সভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন।আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন।

এছাড়া সাতটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য রাফা নাঈম ছাড়াও নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, শিপন, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

এছাড়া অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে যথাক্রমে নুরে আলম নয়ন ও তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে রাফা নাঈম বিজয়ী হওয়ার বিষয়ে বলেন, “এই বিজয় আমার জন্য সহজ ছিল না। অভিনয় শিল্পীদের ভালোবাসার ফলে আজকের এই বিজয়। সবাই আমাকে এতোটা ভালোবাসে সেটি নির্বাচনে অংশ না নিলে বুঝতে পারতাম না। আশাকরি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারব নিজের কাজের মধ্যে ও তাদের পাশে থেকে।”

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফা নাঈমের বাজিমাত

প্রকাশিত ১০:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫