ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে শারীরিক শিক্ষা আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ময়মনসিংহে শারীরিক শিক্ষা আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হলো আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো ৬ টি শারীরিক শিক্ষা কলেজের প্রায় ১২০ জন বালক ও বালিকা।

প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌঁড়, বর্শা নিক্ষেপ, ভলিবল, ব্যাডমিন্টনসহ ৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।সবচেয়ে বেশি পদক জেতার মুন্সিয়ানা দেখিয়েছে স্বাগতিক ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ। ভালো প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলে বাকি দলগুলোও।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে খুশি অতিথিরা। এইধরনের প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আরোবেশি পরিনত হয়ে উঠবে প্রতিযোগিরা। তাদের হাত ধরে সাফল্য আসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফিদুল আলম, সু্যোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , ময়মনসিংহ।

জনপ্রিয়

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক

ময়মনসিংহে শারীরিক শিক্ষা আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত ০১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫