ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত Logo সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে Logo বিচার বিভাগীয় ৮ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এম মুশফিকুল ফজল আনসারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্তে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনের অন্যতম কারিগর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় এক দশক সাহসিকতার সঙ্গে মার্কিন হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী দুঃশাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন পেশাদার এই সাংবাদিক।

সাহসী সাংবাদিকতার কারণে সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

জনপ্রিয়

কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক

রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত ১২:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪