ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু Logo পর্যটন বাড়াতে হিমালয় ও বঙ্গোপসাগরকে ‘মেলাতে চান’ নেপালের রাষ্ট্রদূত Logo দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও বৈঠকে পাকিস্তানকে ডাকল ভারত Logo ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই Logo বিশ্বজয়ের সাফল্য, ইন্ডাস্ট্রির হতাশা নিয়ে ‘স্টার স্টোরিজ’-এ মনোজ প্রামাণিক Logo নির্বাচনে ইসরায়েলি ইহুদিদের অপ্রত্যাশিত সমর্থনে সংকট উৎরে গেলেন নেতানিয়াহু Logo শফিক রিয়ানের কথাসাহিত্যে নতুন সংযোজন ‘প্ররোচক’ Logo মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

শাহবাগে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।

রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশত নেতাকর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগীত এই দুটি বিষয় আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে আমরা আপসহীন।

তিনি আরো বলেন, শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেটার সাথে  আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওই আন্দোলনের একাংশ যেভাবে জাতীয় সংগীতকে অবমাননা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই অবমাননার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছি।

এদিকে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বেশকয়েকজন উত্তেজিত হয়ে তা বন্ধ করে দিয়েছে। সেই দৃশ্য দেখার পর খুব খারাপ লেগেছে। আজ ছাত্রদলের সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া দেখে বেশ ভালো লেগেছে।

জনপ্রিয়

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

প্রকাশিত ১১:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫