ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

শাহবাগে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।

রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশত নেতাকর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগীত এই দুটি বিষয় আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে আমরা আপসহীন।

তিনি আরো বলেন, শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেটার সাথে  আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওই আন্দোলনের একাংশ যেভাবে জাতীয় সংগীতকে অবমাননা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই অবমাননার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছি।

এদিকে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বেশকয়েকজন উত্তেজিত হয়ে তা বন্ধ করে দিয়েছে। সেই দৃশ্য দেখার পর খুব খারাপ লেগেছে। আজ ছাত্রদলের সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া দেখে বেশ ভালো লেগেছে।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলো কবি নজরুল কলেজ ছাত্রদল

প্রকাশিত ১১:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫