ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের Logo ঘরে আগুন দেওয়ার পর মা বললেন, ‘আমি আমার ছেলের ফাঁসি চাই’ Logo যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডিউরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডাচ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশে কাজ করার স্মৃতিচারণ করেন, বিশেষ করে এ বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার বিপ্লব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে তিনি বাংলাদেশে দুর্নীতি দমন, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।

ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তার সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া তারা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্যিক সুবিধা, পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের আসন্ন যুব উৎসব নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয়

ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত ০৭:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪