ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

হাসিনার আমলের গুম-খুনের মতো নৃশংস আচরণ করবেন না: মঞ্জু

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বীভৎস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আহ্বান জানিয়েছেন, ‘শেখ হাসিনার আমলের গুম-খুনের মতো নৃশংস আচরণ করবেন না।’

তিনি বলেন, ‘হাসিনার আমলের নৃশংস গুম-খুনের কথা মানুষ তখনই ভুলতে পারবে, যখন একই রকম খুন-খারাবি এবং পাশবিক আচরণ আগেকার ‘মজলুমদের’ দ্বারা সংগঠিত হতে থাকবে।’

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যেগে ‘ছাত্র-শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি- বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, ‘কয়দিন আগেও আমরা সব রাজনৈতিক দল এক দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম। কে ছোট কে বড় তা নিয়ে প্রশ্ন তুলিনি। সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তাহলে আজ কেন এত বিভেদ? আজ কেন আমরা একে অপরের দিকে আঙুল তুলছি?’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘শত্রুর হাতে আমাদের রক্ত ঝরলে কিংবা নিগৃহীত হয়ে জেলে গেলেই আমরা শুধু ঐক্যবদ্ধ হই। আমরা বারবার ঐক্যবদ্ধ হয়েছি, পরক্ষণেই আবার ক্ষুদ্র স্বার্থে বিরোধে লিপ্ত হয়েছি।’

বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির কথা উল্লেখ করে মঞ্জু বলেন, ‘কোনো সংস্কার দিয়ে আমাদের এই রোগ সারবে বলে মনে হয় না। ক্ষমতা পেলেই অন‍্যরে অধিকার হরণের প্রবণতা পেয়ে বসলে কোনো দলের পক্ষেই দেশ পরিবর্তন সম্ভব না।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘হাসিনার শাসনামলের পুনরাবৃত্তিই যদি আমরা করি, তাহলে আমাদের সবাইকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কেউই আমাদের ক্ষমা করবে না।’

মঞ্জু বলেন, ‘আমরা জানতাম হাসিনাকে সরাতে একটি গণঅভ্যুত্থান লাগবে। কিন্তু এই গণঅভ্যুত্থান কীভাবে হবে? এর নেতা কে হবে? এটি আমরা জানতাম না।’

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা কোনোভাবেই আমাদের শত্রুকে সুযোগ দিতে চাই না। আমাদের একে-অপরের প্রতি আঙুল তোলা এবং কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতেই হবে।’

বাবর চৌধুরীর সঞ্চালনায় ও শেখ আব্দুন নুরের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ঐকমত‍্য কমিশনের সহসভাপতি প্রফেসর ড. আলী রীয়াজসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব‍্য দেন।

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

হাসিনার আমলের গুম-খুনের মতো নৃশংস আচরণ করবেন না: মঞ্জু

প্রকাশিত ০৮:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫